বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
দলের ক্রান্তিলগ্নে ও জাতির সন্ধিক্ষণে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব:ওয়াসিকা আয়শা খান এমপি
/ ১১৯ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ২:১১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শুধু ছাত্রজীবনেই নয়, রাজনৈতিক জীবনেও সর্বদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধু যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীন থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগ, আওয়ামী লীগকে ক্রান্তিলগ্নে দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ প্রদান করেছেন বঙ্গমাতা। ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, জাতির পিতার ৭মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানসহ জাতির বিভিন্ন সন্ধিক্ষণে বঙ্গমাতার সময়োচিত পদক্ষেপের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বিজয় ও দেশের স্বাধীনতা লাভ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দু:স্থ ও অসহায় মহিলাদের মাঝে নিজ উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ওয়াসিকা আয়শা খান এমপি।

ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন‌্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে জীবন গঠনের আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page