বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের হার।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন।

আক্রান্তদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৪ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৩১ জন রোগী চিকিৎসাধীন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৬০৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৩৮ জন ডেঙ্গু রোগী। চলতি বছর ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page