বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বিশ্বকাপের চ্যালেঞ্জ হবে ভিন্নরকম : সাকিব
/ ৬১১ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৫ অপরাহ্ন

এশিয়া কাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেই দেশ ছেড়েছিল টাইগাররা, যদিও সে আশা পূরণ হয়নি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছে সাকিবের দল। আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ আর সেখানে ভালো করার চ্যালেঞ্জ অন্যরকম হবে বলেও মানছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে টাইগাররা যাবে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে। ধারণা করা হচ্ছে ইনজুরি প্রবণ সকল ক্রিকেটারই ফিট হয়ে দলে ফিরবেন এই সিরিজ দিয়ে। যদিও ম্যাচ হারের পর গতকাল সংবাদ সম্মেলনে বেশ কিছু জায়গাই নতুন করে কাজ করার তাগিদ দিলেন সাকিব।

টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাকিব বললেন, গত ছয় মাসে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলতে পারিনি। (এশিয়া কাপে) আমরা দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলেছি, যেখান থেকে আত্মবিশ্বাস পাবে দল। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জটা অন্যরকম হবে। আমরা সেখানে ভালো করতে চাইলে বেশ কিছু জায়গায় কাজ করতে হবে।

গতকাল ম্যাচ হারের পর দুবাইয়ের মাটিতে অনেক দর্শকদেরই আবেগপ্রবণ হয়ে যেতে দেখা গিয়েছে। গেল টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আবারো এশিয়া কাপে হতাশাজনক পারফর্ম টাইগারদের। তারপরেও দর্শকরা মাঠে আসেন বলে দর্শকদের এই সমর্থনের প্রাপ্যটা ফিরিয়ে দিতে চান সাকিব আল হাসান।

তার ভাষ্যে, যেখানেই যাই না কেন, আমরা এমন সমর্থনই পাই। সমর্থকদের জন্য আমাদের খারাপ লাগে। আমাদের উত্থান-পতনের মাঝেও তারা আমাদের সমর্থন দিয়ে যায়। আশা করি তারা আমাদের এভাবে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এবং আমরা যেন এই সমর্থনের প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারি।

উল্লেখ্য, এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ের পর কাল শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের হারে এশিয়া কাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page