বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
১৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান কুড়িগ্রাম জেলা পুলিশ 
/ ১২৬ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১:৫০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন, আজ ১৭ ডিসেম্বর দুপুর ১২ টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন এবং তাদের শীতের উষ্ণতার জন্য উইন্টার শাল পরিয়ে দেন। পুলিশ সুপার বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।

সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু বলেন, আমরা বর্তমানে পুলিশের কাছ থেকে অভাবনীয় সহায়তা পাচ্ছি। উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, আমরা কুড়িগ্রামের পুলিশের প্রতি কৃতজ্ঞ। আরো বক্তব্য রাখেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুল খালেক, হোসেন আলী, আব্দুল মজিদ, রোকেয়া বেওয়া প্রমুখ।

এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ১৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page