শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
সিএমপি’র বাকলিয়া থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
/ ৯৫ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টিম ৫ জুলাই ২০২৫ তারিখে রাত ১২টা ৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। প্রথমে বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুব (পিতা- মৃত মো. ইলিয়াস), সাং-ঝর্ণা মার্কেট (২য় তলা), চাকতাই, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জোহরা খাতুন (স্বামী- মো. ইলিয়াস, মাতা- মৃত লালমতি, সাং-ঝর্ণা মার্কেট, ২য় তলা, চাকতাই, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম) গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এই দুই আসামি জিআর-৪৪৯/২১ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page