শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার
/ ১৩৭ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।

নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে আজ সকালে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এ সময় কমিশনার তার পরিবারের হাতে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন। কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আর্থিক অনুদান প্রদানকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মনিরুজ্জামান গত ১ জুলাই ভোর রাতে ফার্মগেটের আল রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page