বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিচ্ছে দুর্বৃত্তরা
/ ১৩৪ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১২:৫২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

নাশকতা ঘটিয়ে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী বা সরকারি কর্মকর্তা বলে পরিচয় দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যেতে না পারে, সেদিকে সর্বস্তরের মানুষকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তিনি বলেন, বিভিন্ন সময়ে গ্রেফতার করা দুষ্কৃতিকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়— আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে গণপরিবহন বা বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা সংগঠিত করছে তারা। অগ্নিসংযোগের পর নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী বা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ত্যাগ করে তারা।

এ বিষয়ে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার মঈন বলেন, বাস মালিক, পরিবহন শ্রমিকসহ দেশের সবস্তরের জনসাধারণকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এ ধরনের ঘটনায় দুষ্কৃতিকারীদের আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য,গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর, রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের ওপর হামলা চালায়। এসব হামলায় ঘটনাস্থলের সিসিফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সহিংসতা ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page