বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা: ডিএমপি কমিশনার
/ ১৭৫ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ২:৩১ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন,মোল্লাবাড়ি বস্তির আগুন নাশকতা না দুর্ঘটনা সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে।  ‘অসতর্কতা নাকি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে সেটা ফায়ার সার্ভিস এবং আমাদের তদন্তে বেরিয়ে আসবে।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর এফডিসি গেট-সংলগ্ন মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘অসতর্কতা নাকি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে সেটা ফায়ার সার্ভিস এবং আমাদের তদন্তে বেরিয়ে আসবে। তারপরও এই বস্তির মালিকানা নিয়ে আমরা জানার চেষ্টা করেছি।’

হাবিবুর রহমান বলেন, ‘এখনো অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরো বলেন, ‘বস্তিটির মালিকানা পার্শ্ববর্তী একটি বাড়ির মালিকের। তিনি এখানে কিছু বস্তির মতো ঘর করে ভাড়া দিতেন। এখান থেকে বের হওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই। বের হয়েই দেখা যায় রেললাইন। এখানে কোনো সড়কের সঙ্গেও সংযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page