মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
এক জনপ্রতিনিধিকে হত্যার পরিকল্পনা, অতঃপর র‍্যাবের হাতে ধরা
/ ১৪৪ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

এক জনপ্রতিনিধিকে হত্যা পরিকল্পনা ছিল গ্রেপ্তার সিরিয়াল কিলার সাগর আলীর। তাকে বিপুল পরিমাণ টাকা খরচ করে কারাগার থেকে জামিনে বের করেন সেখানকারই এক রাজনৈতিক নেতা। টাঙ্গাইলের এক জনপ্রতিনিধিকে হত্যার জন্য তাকে কারাগার থেকে বের করা হয়।

তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি জানান, ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গত ২ অক্টোবর গাজীপুরের শফিপুর এলাকা থেকে স্ত্রীসহ সিরিয়াল কিলার সাগর আলীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের হাতে ধরা পড়া সাগর আলী এ বিষয়ে কোন তথ্য দিয়েছে কি না জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, আমরা সাগর আলীকে গ্রেপ্তার করেছিলাম একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায়। এর আগে ২০১৮ সালেও একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছিল র‍্যাব। সাগর আলী জামিনে বের হয়ে এসে আবার একই পরিবারের তিনজনকে হত্যা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর র‍্যাবকে বেশকিছু তথ্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় তার এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধি তাকে জামিন পেতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে। সেই জনপ্রতিনিধি সাগরের জামিন এবং টাকা দিয়ে সহায়তা করেছে আরেকজন প্রতিনিধিকে হত্যার জন্য।

বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ হয়েছে, সেসবও সেই গণমাধ্যমের নিজস্ব অনুসন্ধান। তবে সাগর আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন, এগুলো সঠিক কি না যাচাই বাছাই করছি। এছাড়া, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আরও বিস্তারিত বলতে পারবেন। আমরা সাগরের কাছ থেকে যার নাম পেয়েছি, এ বিষয়ে তদন্ত করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page