বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
আহত সাংবাদিক সালেকীনকে দেখতে হাসপাতালে র‍্যাব
/ ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন

বিশেষ  প্রতিনিধি:

রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে নেতাকর্মীদের হামলায় আহত ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীনকে দেখতে হাসপাতালে গেছেন পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে সালেকীনকে দেখতে যান তারা।

এ সময় বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর লুৎফুল হাদী, সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ও আল আমিন সেখানে উপস্থিত ছিলেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সিরাজুম সালেকীনের স্বাস্থ্যের খোঁজ নেন কমান্ডার মঈন।

দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক সালেকীনের ডান পায়ের দুইটি হাড় ভেঙে গেছে।

 

গতকাল বুধবার (৮ নভেম্বর) পঙ্গু হাসপাতালে ভাঙা পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page