শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সেরা করদাতা সম্মাননা পেলেন ওয়ালটনের ৩ পরিচালক
/ ২৪৬ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

সিনিয়র রিপোর্টার:

২০২২-২৩ কর বছরে সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপের তিনজন উদ্যোক্তা-পরিচালক। তারা হলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এছাড়া সেরা করদাতা সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছে ওয়ালটন প্লাজা।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানে অতিথিরা ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা ওয়ালটন গ্রুপের উদ্যোক্তা-পরিচালক ও ওয়ালটন প্লাজার প্রতিনিধিদের হাতে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড তুলে দেন।

এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলমের পক্ষে ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এসএম সোয়েব হোসেন নোবেল, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলমের পক্ষে রিমার্ক এইচবি লিমিটেডের পরিচালক আবুল বাশার হাওলাদার ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতাদের নাম ঘোষণা বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে।

২০১০ সাল থেকে সেরা করদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর। ট্যাক্স কার্ডধারী সেরা করদাতারা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page